Mohun Bagan | সবুজ-মেরুনের দায়িত্বে আর এক স্প্যানিশ কোচ! দলে আসছেন একগুচ্ছ বিদেশী খেলোয়াড়ও

Wednesday, May 27 2026, 3:35 pm
Mohun Bagan | সবুজ-মেরুনের দায়িত্বে আর এক স্প্যানিশ কোচ! দলে আসছেন একগুচ্ছ বিদেশী খেলোয়াড়ও
highlightKey Highlights

একেবারে নতুন একজন স্প্যানিশ কোচকে আনতে চলেছে সবুজ মেরুন বোর্ড। যদিও তাঁর নাম এখনও গোপন রেখেছে ক্লাব ম্যানেজমেন্ট।


মোহনবাগান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে সের্জিও লোবেরার। ক্লাবের অন্দর সূত্রে খবর, একেবারে নতুন একজন স্প্যানিশ কোচকে আনতে চলেছে সবুজ মেরুন বোর্ড। যদিও তাঁর নাম এখনও গোপন রেখেছে ক্লাব ম্যানেজমেন্ট। দলে আসতে চলেছেন একাধিক বিদেশী খেলোয়াড়ও। আপাতত ম্যানেজমেন্টের নজরে রয়েছেন আলাদিন আজ়েরাই। ২০২৪–২৫ মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরোয়ার্ড। গ্লেন মার্টিন্স, আমে রানাওয়াড়ে, দিমিত্রি পেত্রাতোসকে ছাড়ছে মোহনবাগান। টম অলড্রেড ও জেমি ম্যাকলারেনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File