Mohun Bagan | বিশালের চওড়া হাতের জোর, টাইব্রেকারে জয়ী মোহনবাগান! ডুরান্ড ফাইনালে ফের কলকাতা ডার্বি
Thursday, August 20 2026, 5:50 pm

Key Highlightsমোহনবাগানের ত্রাতা বিশাল ‘কাইট’ কাইথ। দু’টি পেনাল্টি বাঁচিয়ে আরও একবার চওড়া হাতের পরশে দলকে ফাইনালে তুললেন তিনি।
ফের মোহনবাগানের ত্রাতা বিশাল কাইথ! টাইব্রেকারে দুটো শট বাঁচিয়ে সবুজ মেরুনকে ফাইনালে নিয়ে গেলেন তিনি। কলকাতা ডার্বি দিয়ে ডুরান্ডের যাত্রা শুরু হয়েছিল। রবিবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি ফের ডার্বি খেলবে চিরপ্রতিদ্বন্ধী দুই দল। মেঘালয়ের শিলংয়ে টানটান উত্তেজনায় খেলা শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড এবং মোহনবাগান। প্রথম ১০ মিনিটে বলের দখল ছিল নর্থইস্টের কাছেই বেশি। তারপরেই একাধিকবার গোলের চেষ্টা সবুজ মেরুনের। দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। খেলা সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে তাঁর দুরন্ত সেভ মোহনবাগানের নির্ভরযোগ্য গোলরক্ষক বিশাল কাইথের। ৪:৩ ব্যবধানে বাজিমাত করলো বাগান শিবির।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- ফুটবল
- ফুটবলার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন


