East Bengal vs Mohun Bagan | মরশুমের প্রথম ডার্বির রং সবুজ-মেরুন, ১-০ গোলে ইস্টবেঙ্গলকে পরাজয় মোহনবাগানের!

Saturday, July 25 2026, 2:08 pm
East Bengal vs Mohun Bagan | মরশুমের প্রথম ডার্বির রং সবুজ-মেরুন,  ১-০ গোলে ইস্টবেঙ্গলকে পরাজয় মোহনবাগানের!
highlightKey Highlights

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান জিতল ১-০ গোলে।দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ।


মরশুমের প্রথম ডার্বির রং সবুজ-মেরুন। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান জিতল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ। শেষদিকে একাধিক সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারেননি লাল-হলুদ বাহিনী। যুবভারতীতে ডার্বিতে দু’দলই বিদেশিহীন প্রথম একাদশ সাজিয়ে ছিল। বল পজেশন বা গোলমুখী আক্রমণে মোহনবাগান এগিয়ে ছিল। তবে খুব বিপজ্জনক পরিস্থিতি কোনও দলই তৈরি করতে পারেনি। গোল করার লোকের অভাব দু’দলেই। ২৪ মিনিটে ইস্টবেঙ্গল বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মোহনবাগানের সাহাল আবদুল সামাদ। তাঁর জোরাল শট লাল-হলুদের জিকসন সিংয়ের হাতে লাগে। সাহাল আবেদন জানালেও রেফারি কর্ণপাত করেননি। খেলার গতি ফিরল দ্বিতীয়ার্ধে। তার ফল পেল মোহনবাগান। সাহাল বারবার বিপজ্জনক হয়ে উঠছিলেন। বক্সের মধ্যে ঢুকে কিয়ান নাসিরি। ডানদিক থেকে তাঁর বল কভার করেন মনবীর সিং। সেখান থেকে যখন সেকেন্ড বারে বল আসে, তখন সাহালের সামনে ফাঁকা গোল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File