Mohan Bhagwat | চোরবাগান দুর্ঘটনায় মানুষের ভুলকেই দায়ী করলেন RSS প্রধান মোহন ভাগবত!
Tuesday, October 20 2026, 3:49 pm

Key Highlightsএদিনের অনুষ্ঠানে বক্তৃতা করার সময় আরএসএস প্রধান মোহন ভাগবতের কথায় উঠে আসে চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জন দর্শনার্থীর মৃত্যু প্রসঙ্গ৷
চোরবাগানের ঘটনায় মানুষকে দায়ী করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। নাগপুর মেট্রোপলিটনে বিজয়া দশমী অনুষ্ঠানে যোগ দিতে এসে RSS প্রধান জানালেন, “কলকাতায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর জন্য প্রকৃতিকে দায়ী করা যায় না। মানুষের ভুলই এর জন্য দায়ী।” পাশাপাশি, হিন্দু ধর্ম, সমাজমাধ্যম এবং অনলাইন বিষয়বস্তু ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার বিষয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত করার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন ভাগবত। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উত্তর কলকাতার চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
- Related topics -
- দেশ
- মোহন ভাগবত
- আরএসএস
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- হিন্দু ধর্ম
- দুর্গাপুজো


