Mohammedan SC on Humayun Kabir | প্রতিশ্রুতি মতো টাকা না দিলে বরখাস্ত! হুমায়ুনকে নিয়ে স্পষ্ট জানালো মহমেডান ব্রিগেড
Sunday, August 2 2026, 4:00 am

Key Highlights১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা না দিতে পারলে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে হুমায়ূনকে। একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মহমেডান কর্তারা।
চেক বাউন্স নিয়ে বিপাকে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও মহমেডান ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। এবার হুমায়ূনের বিরুদ্ধে কড়া ক্লাব। শনিবার মোহামেডান ব্রিগেড স্পষ্ট জানিয়েছে, ৫ আগস্টের মধ্যে দিতে হবে প্রতিশ্রুতির অর্ধেক টাকা। ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা না দিতে পারলে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে হুমায়ূনকে। বর্তমানে ক্লাবের অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হচ্ছে গজল জাফরকে। একই সঙ্গে সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কাজী মাসুম আখতারকে। উল্লেখ্য, ১৭ জুলাই, ২০ জুলাই ও ৩০ জুলাই ক্লাবকে মোট দেড় কোটির ৩টি চেক দিয়েছিলেন নতুন ক্লাব প্রেসিডেন্ট হুমায়ুন। সেই তিনটে চেকই বাউন্স করে।
- Related topics -
- খেলাধুলা
- মহামেডান
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- হুমায়ুন কবীর


