Mohammedan SC | পাওয়া গেলো কো-স্পনসর, আর্থিক সংকটে জেরবার মহামেডানের পাশে দাঁড়ালো এই ফার্নিচার সংস্থা

Wednesday, October 28 2026, 3:53 pm
Mohammedan SC | পাওয়া গেলো কো-স্পনসর, আর্থিক সংকটে জেরবার মহামেডানের পাশে দাঁড়ালো এই ফার্নিচার সংস্থা
highlightKey Highlights

ন্যাশনাল ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচের আগে সাদা-কালো শিবিরের পাশে লাক্সারি লিভিং ফার্নিচার।


অবশেষে স্বস্তিতে আর্থিক সংকটে জেরবার মহামেডান স্পোর্টিং ক্লাব। ইন্ডিয়ান ফুটবল লিগে প্রথম ম্যাচের আগে সাদা-কালো শিবিরের পাশে দাঁড়ালো 'লাক্সারি লিভিং ফার্নিচার'। ক্লাবের কো-স্পনসর হিসাবে যুক্ত হচ্ছে এই ফার্নিচার সংস্থা। বৃহস্পতিবার সংস্থার কর্ণধার সম্রাট জানালেন, “আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই মহামেডানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী আইএফএলের জন্য কো-স্পনসর হিসেবে লাক্সারি লিভিং ফার্নিচার যুক্ত হচ্ছে। আইএসএল-এ দলকে নিয়ে যাওয়াই আমাদের সবার লক্ষ্য। ৩০ অক্টোবর সাংবাদিক সম্মেলন হবে। ওয়াসিম ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। শতাব্দী প্রাচীন এই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আমাদের অনেক দিনের।” ৩০ অক্টোবর, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। উল্লেখ্য, বকেয়া বেতন সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় বুধবার ১০ জন ফুটবলারকে নিয়ে অনুশীলনে ফিরেছে দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File