PM Modi | 'সংস্কৃতিক যোগাযোগই শান্তির পথ!' ব্যাখ্যা মোদির, সামনের সারিতে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন পাক-মন্ত্রী!

Friday, November 20 2026, 5:19 pm
PM Modi | 'সংস্কৃতিক যোগাযোগই শান্তির পথ!' ব্যাখ্যা মোদির, সামনের সারিতে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন পাক-মন্ত্রী!
highlightKey Highlights

সংস্কৃতিক যোগাযোগকে কেন্দ্র করে শান্তির পথ দেখালেন মোদি। প্রবল বিতর্কের মাঝেই এই মঞ্চে একেবারে সামনের সারিতে বসে মোদির ভাষণ শুনলেন পাকমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক।


দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশন ডায়ালগ ফোরামের উদ্বোধন উপলক্ষ্যে ভারতে এসেছেন পাক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। অপারেশন সিঁদুরের পর প্রথমবার কোনো পাকিস্তানি প্রতিনিধি ভারতে পা রাখলো। আজ শুক্রবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের সংস্কৃতিক যোগাযোগকে কেন্দ্র করে শান্তির পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ যখন গোটা বিশ্ব যুদ্ধ আর অস্থিরতায় ডুবে রয়েছে, সেই সময় ভারত দেশগুলিকে একছাতার তলায় এনেছে সভ্যতার যোগাযোগ নিয়ে কথা বলার জন্য। কারণ সাংস্কৃতিক যোগাযোগই বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী গ্যারান্টি।” তিনি আরও বলেন, “আমরা পারস্পরিক সম্প্রীতিকেই বিশ্বের কল্যাণের ভিত্তি বলে মনে করি।” আজ সামনের সারিতে বসে মোদির ভাষণ শুনলেন পাকমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File