PM Cares Fund | ৮ হাজার ৪৫২ কোটি টাকা! PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে আনল মোদি সরকার!

Tuesday, August 18 2026, 5:06 pm
PM Cares Fund | ৮ হাজার ৪৫২ কোটি টাকা! PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে আনল মোদি সরকার!
highlightKey Highlights

২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে PM CARES।


PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে আনল মোদি সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে PM CARES। জানা গিয়েছে, প্রাথমিকভাবে পিএম কেয়ার্সে যা অর্থ জমা পরেছিল সেটার একটা বড় অংশ বিভিন্ন ত্রাণের ক্ষেত্রে খরচ হয়েছে। যে টাকা অবশিষ্ট ছিল সেটার প্রায় ৯৩ শতাংশ ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছিল। বাকি সামান্য কিছু টাকা বিভিন্ন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত রাখা হয়। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সব মিলিয়ে ওই তহবিলে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৮৪৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে গোটা তহবিল থেকে মাত্র ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করেছে সরকার। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File