Narendra Modi | কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫টি বড় প্রস্তাবে অনুমোদন মোদী সরকারের!
Wednesday, November 11 2026, 4:40 pm

Key Highlightsবুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের ইতিহাস সংরক্ষণ, মেট্রো সম্প্রসারণ, কৃষকদের ভর্তুকি এবং বিভিন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের ইতিহাস সংরক্ষণ, মেট্রো সম্প্রসারণ, কৃষকদের ভর্তুকি এবং বিভিন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সমস্ত প্রকল্পে মোট ৭৭,১০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে দিল্লির নর্থ ও সাউথ ব্লকে ‘যুগে যুগে ভারত’ মিউজ়িয়াম তৈরিতে ৩২৩০ কোটি টাকা এবং নয়ডা থেকে গ্রেটার নয়ডা মেট্রো সম্প্রসারণে ২৩৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, রবি মরশুমে সারের ভর্তুকিতে ৬২,৩৭০ কোটি টাকা দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও পিছিয়ে থাকা অংশের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের ক্রেডিট গ্যারান্টি ফান্ডের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে যথাক্রমে ৫০০০ ও ৪১১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- কেন্দ্রীয় সরকার


