Modi-Zelenskyy | রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামুক, ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে শান্তির বার্তা মোদির!

Tuesday, November 10 2026, 2:38 pm
Modi-Zelenskyy | রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামুক, ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে শান্তির বার্তা মোদির!
highlightKey Highlights

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এবার মধ্যস্থতায় নামল ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানান মোদি।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি ও খাদ্য করিডর তৈরিতে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে জেলেনস্কি জানান, এই সংঘাত মেটাতে রাশিয়াকেও সদিচ্ছা দেখাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File