Modi Cabinet reshuffle | ২২ বছর পর উপপ্রধানমন্ত্রী নিয়োগের ভাবনা বিজেপির! সামনে আসছে দুটি নাম
Saturday, July 4 2026, 7:07 am

Key Highlightsআডবানীর পর মনমোহন সিংয়ের ১০ বছর এবং মোদির ১২ বছরের শাসনকালে কোনও উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। কিন্তু শোনা যাচ্ছে, বিজেপি আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে।
তৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্ণ হতেই মন্ত্রিসভার রদবদলের পথে বিজেপি সরকার। আডবানীর পর মনমোহন সিংয়ের ১০ বছর এবং মোদির ১২ বছরের শাসনকালে কোনও উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। আবার উপ প্রধানমন্ত্রী নিয়োগের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দু’জনের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে। একজন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় অভাবনীয় সাফল্যের পর তাঁকে পুরস্কার হিসাবে ওই পদ দেওয়া হতে পারে। আরেক জন নীতীশ কুমার। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপাতত রাজ্যসভার সাংসদ হিসেবে রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- কেন্দ্রীয় সরকার
- ভারত সরকার
- নরেন্দ্র মোদি
- অমিত শাহ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি সাংসদ
- বিজেপি নেত্রী
- প্রধানমন্ত্রী


