Bayron Biswas | নিজের বাড়িতে কীভাবে অগ্নিদগ্ধ হলেন বায়রন? স্পষ্ট করলেন বিধায়কের দাদা

Key Highlightsবায়রন বিশ্বাসের পরিবার সূত্রে জানানো হয়েছে, ধুলিয়ানের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বিধায়কের৷
শনিবার সকালে ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Byron Biswas)। বর্তমানে ধুলিয়ানের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পরিবার সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। বায়রন বিশ্বাসের দাদা মিল্টন বিশ্বাস বলেন, “আমাদের ধারণা গতকালকে বায়রনের ঘরে লাগানো এসি ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বায়রনের ঘরে যখন আগুন লাগে সেই সময় অসুস্থতার কারণে ও ঘরেই শুয়ে ছিল। আমাদের ধারণা আগুন লাগার পর বায়রন ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সেই সময় অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় বায়রনের দু’পায়ে হাঁটুর নিচে ক্ষত তৈরি হয়েছে এবং বাম হাতে কনুইয়ের নিচের অংশ অগ্নিদগ্ধ হওয়ার কিছুটা ক্ষত তৈরি হয়েছে। ‘সুগার ফল ‘ করে যাওয়ার কারণে গতকাল বায়রন নিজের ঘরে শুয়ে ছিল। সেই সময় হঠাৎ করেই এসি মেশিন ফেটে গিয়ে ওর ঘরে আগুন লেগে যায়।"


