Mithun Chackraborty | তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইজ়ারের পদে মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর সমমর্যাদা!

Wednesday, October 7 2026, 2:44 pm
Mithun Chackraborty | তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইজ়ারের পদে মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর সমমর্যাদা!
highlightKey Highlights

অভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে এলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।


অভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে এলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। সাধারণ কোনও উপদেষ্টা পদ নয়, একেবারে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাজ্যপালের অনুমোদন নিয়েই তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা পদে আনা হয়েছে। এতদিন চলচ্চিত্র ও রাজনীতির ময়দানে তাঁকে সক্রিয়ভাবে দেখা গেলেও, এবার সরকারি প্রশাসনিক কাঠামোর ভেতরেও তাঁর এই নতুন ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File