Dubai | হঠাৎ বেজে উঠলো মিসাইল অ্যালার্ট! দুবাইয়ে সৃষ্টি তীব্র আতঙ্ক! ফের শুরু হলো যুদ্ধ?

Friday, June 26 2026, 2:50 pm
Dubai | হঠাৎ বেজে উঠলো মিসাইল অ্যালার্ট! দুবাইয়ে সৃষ্টি তীব্র আতঙ্ক! ফের শুরু হলো যুদ্ধ?
highlightKey Highlights

দুবাইয়ে হঠাৎ বেজে উঠলো মিসাইল অ্যালার্ট বা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা।


দুবাইয়ে হঠাৎ বেজে উঠলো মিসাইল অ্যালার্ট বা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা। শুক্রবার, স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটা নাগাদ সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী শহরে আচমকা বেজে ওঠে মিসাইল অ্যালার্ট। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে শহরবাসী অনেকটই নিশ্চিন্তে ছিলেন। কিন্তু তার মধ্যে আচমকা আকাশপথে আসন্ন হামলার সতর্কবার্তায় শহরজুড়ে তৈরি হয় প্রবল আতঙ্ক। যদিও কয়েক মিনিট পরেই কোনো ব্যাখ্যা ছাড়াই ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে প্রশাসন। কী কারণে এই সতর্কবার্তা জারি হয়েছিল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। বলা বাহুল্য, ২৮ ফেব্রুয়ারি রাতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাসে এই ধরনের অ্যালার্ট বেশ কয়েকবার করেছে দুবাই কর্তৃপক্ষ। কিন্তু গত সপ্তাহে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির পরে এই ধরনের সতর্কবার্তা ছিল প্রথম জারি করা হলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File