Meera Bhattacharjee | হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব-জায়া মীরা! তৈরী হয়েছে মেডিক্যাল বোর্ড!কেমন আছেন এখন?
Saturday, August 22 2026, 12:19 pm

Key Highlightsপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতেই তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও। ওই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মীরার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে মাঝে মধ্যেই পেটের ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার তীব্র যন্ত্রণা শুরু হয়। এর পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- বুদ্ধদেব ভট্টাচার্য


