Khudiram Tudu | পথ দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু! মাথায়-বাঁ হাতে চোট

Wednesday, July 22 2026, 7:15 am
Khudiram Tudu | পথ দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু! মাথায়-বাঁ হাতে চোট
highlightKey Highlights

সাতসকালে দুর্ঘটনার মুখে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। ভাগ্যের জোরে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তাঁরা।


সাতসকালে গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। সূত্রের খবর, বুধবার সকালেই তিনি একটি গাড়ি করে বাঁকুড়া জেলায় ফিরছিলেন তিনি। পূর্ব বর্ধমানের গলসির কাছে সারুল এলাকায় ফ্লাইওভারের উপর বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া ভাবে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মালিত টুডুর মাথার সিটি স্ক্যান, এক্সরে করা হয়েছে। গাড়ির চালক মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File