Arjun Singh | 'মায়ের কাছে কেউ ভিআইপি নয়!', বড়মার পুজোয় ভিআইপি কালচার বন্ধের ইঙ্গিত অর্জুন সিংয়ের

Sunday, October 25 2026, 3:01 pm
Arjun Singh | 'মায়ের কাছে কেউ ভিআইপি নয়!', বড়মার পুজোয় ভিআইপি কালচার বন্ধের ইঙ্গিত অর্জুন সিংয়ের
highlightKey Highlights

বড়মার কাছে ভিআইপি বলে কেউ হয় না, সবাই ভক্ত। নৈহাটির বড়মার পুজোয় ভিআইপি সংস্কৃতির বিরোধিতা করে এমনই বার্তা দিলেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।


রবিবার বড়মার মন্দিরের খুঁটিপুজোয় যোগ দিলেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। পুজোয় ভিআইপি সংস্কৃতির বিরোধিতা করে বিশেষ বার্তাও দিলেন তিনি। তাঁর কথায়, “মায়ের কাছে কেউ ভিআইপি হয় না। মায়ের কাছে সবাই ভক্ত, সবারই যাওয়া উচিত।” এদিন তিনি জানিয়ে দেন, "ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে পুজো দেখেছি। আমরা কোনও ভিআইপি কালচার মানি না। মায়ের কাছে সবাই সমান। সকলেরই সমান সুযোগ পাওয়া উচিত। তাই বাইরে দাঁড়িয়েই খুঁটিপুজো দেখলাম। পুরোহিতরা পুজো করছেন। কমিটির লোকজন তাঁকে সাহায্য করছেন। এটাই আমাদের কালচার।” বড়মার বিশালাকার প্রতিমা বিসর্জনের সময় যাতে সমস্যা না ঘটে, সে জন্য ঘাটের পরিকাঠামো খতিয়ে দেখার কথাও জানিয়েছেন মন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File