Agnimitra Paul | হকারদের পাশে রাজ্য! স্ট্রিট ফুড হাব ও ই-কার্টের উদ্যোগের কথা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল!
Friday, November 20 2026, 1:22 pm

Key Highlightsকেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর হকারদের জন্য একাধিক উদ্যোগের কথা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বাংলায় বড় খবর! কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর হকারদের জন্য একাধিক উদ্যোগের কথা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরের সাফল্যে পশ্চিমবঙ্গ সরকার স্বনিধি সম্মান পাওয়ার পর তিনি জানান, রাজ্যে প্রথমবার স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়িতে প্রতিটি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই হাব তৈরি হবে। পাশাপাশি পেশা অনুযায়ী সোলার প্যানেলযুক্ত ই-কার্ট দেওয়ার ভাবনাও রয়েছে। টাউন ভেন্ডিং কমিটির তালিকা ও সরকারি পোর্টালে নথিভুক্ত হকারদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হব। মিলবে স্বনিধি প্রকল্পের সুবিধা ও প্রশিক্ষণ। তবে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা দেওয়া যাবে না বলে স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অগ্নিমিত্রা পাল


