Minakha Rape Case | বারুইপুরের পর এবার মিনাখাঁ! নাবালিকাকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার টিউশনের আন্টির দেওর
Tuesday, July 7 2026, 3:57 pm

Key Highlightsবারুইপুরে কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে চাপানউতরের মধ্যেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এ বার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়।
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। পুলিশ সূত্রে খবর, নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে টিউশনে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ, নাবালিকা যে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়, তাঁরই দেওর রাস্তা থেকে ছাত্রীকে অপহরণ করে। পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে নাবালিকাকে আঘাতও করে। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- বসিরহাট
- ধর্ষণ
- গ্রেফতার
- পশ্চিমবঙ্গ
- পুলিশ
- পুলিশ প্রশাসন


