Mimi Chakraborty | মিমি চক্রবর্তী হেনস্থা মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী, এখনই হচ্ছে না জেলমুক্তি
Saturday, February 7 2026, 5:04 pm

Key Highlightsঅভিনেত্রী মিমি চক্রবর্তীকে করা ‘হেনস্তা’ মামলায় তিনি এদিন জামিন পেলেন তনয় শাস্ত্রী। এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না বলে খবর।
শো করতে গিয়ে হেনস্থার ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পুলিশকে হেনস্থার মামলাও রয়েছে। মিমি চক্রবর্তীকে করা মামলায় তিনি এদিন জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। পুলিশকে হেনস্থার মামলায় আরও চারদিন তনয় ও আরও দুই সঙ্গীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১১ তারিখ ফের তাঁকে আদালতে তোলা হবে। তাঁর আগে পর্যন্ত বনগাঁ সংশোধানাগারে থাকতে হবে তাঁকে।


