Mimi Chakraborty | মিমিকে আইনি নোটিস তনয় শাস্ত্রীর, জমসমক্ষে চাইতে হবে ক্ষমা, দিতে হবে ২০ লক্ষ ক্ষতিপূরণও!
Thursday, February 19 2026, 3:42 am

Key Highlightsবনগাঁর শোয়ে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে নোটিস পাঠানো হল টলিউড অভিনেত্রীকে।
শো করতে গিয়ে হেনস্থার ঘটনায় অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপরেই গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিষীকে। ছাড়া পেয়েই মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন তনয়। নোটিসে অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা, পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। নোটিসে বনগাঁর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী আবেদন করেছে ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তনয়ের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি।
- Related topics -
- বিনোদন
- মিমি চক্রবর্তী
- জনস্বার্থ মামলা


