Myanmar | মায়ানমারে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেনার এয়ার স্ট্রাইকবিমান হামলা, মৃত ৩০!

Sunday, November 29 2026, 10:17 am
Myanmar | মায়ানমারে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেনার এয়ার স্ট্রাইকবিমান হামলা, মৃত ৩০!
highlightKey Highlights

মায়ানমারে সেনার হামলায় শনিবার ৩০ জনের মৃত্যু হয়েছে এবং গত তিনদিনে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।


মায়ানমারে সেনার হামলায় শনিবার ৩০ জনের মৃত্যু হয়েছে এবং গত তিনদিনে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের মগ বাই জেলার একটি বিয়েবাড়িতে বিমান হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতদের মধ্যে শিশু ও অধিকাংশই নারী। পাশাপাশি পশ্চিম রাখাইনে দুটি হামলায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মায়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করলেও সেনার হামলার তীব্রতা কমেনি বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File