Earthquake | মাঝরাতে ভারত ও আফগানিস্তানে মৃদু ভূমিকম্প, সিকিম ও কাশ্মীরে আতঙ্কের পরিবেশ!

Key Highlightsসোববার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে আফগানিস্তান সহ ভারতের জম্মু-কাশ্মীর ও সিকিম অঞ্চলে পর পর কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে।
সোববার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে আফগানিস্তান সহ ভারতের জম্মু-কাশ্মীর ও সিকিম অঞ্চলে পর পর কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর গভীর রাত ১টা ৬ মিনিটে আফগানিস্তানে ৪.৪ মাত্রার প্রথম কম্পনটি অনুভূত হয়। এর পর ৩টা ১৪ মিনিটে (মাত্রা ৩.৭) এবং ৩টা ৩১ মিনিটে (মাত্রা ৪.২) আফগানিস্তান অঞ্চলে ফের ভূমিকম্প হয়। এদিকে ভারতেও মধ্যরাতের দিকে কম্পন অনুভূত হয়। সিকিমের মাঙ্গান জেলায় রাত ১টা ৪৮ মিনিটে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া জম্মু-কাশ্মীরের কিশতওয়ারেও রাত ১টা ৫৪ মিনিটে ২.৪ মাত্রার মৃদু ভূকম্পন রেকর্ড করা হয়। আকস্মিক এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো স্থান থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, প্রতিবেশী দেশ নেপাল চরম বিপর্যয় ও বন্যার মুখে পড়ার আবহেই অঞ্চলে এই ভূকম্পনগুলি ঘটল। নেপালে সাম্প্রতিক বন্যায় ইতিমধ্যে ৯০০-রও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আফগানিস্তান
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ
- সিকিম
- জম্মু-কাশ্মীর


