Miguel Figueira | ডার্বির আগেই হঠাৎ-ই দল ছাড়লেন মিগুয়েল, ফিরে গেলেন দেশে, চিন্তায় মোহনবাগান
Saturday, November 28 2026, 1:49 pm

Key Highlightsপারিবারিক কারণে ডার্বির আগেরদিন হঠাৎ ব্রাজিলে ফিরে গিয়েছেন মোহনবাগানের অ্যাটাকিং মিডিও।
ডার্বির আগেই মোহনবাগানের (Mohun Bagan) কপালে চিন্তার ভাঁজ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে দলের অন্যতম সেরা তারকা মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) পাচ্ছেন না কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। আজ মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পারিবারিক কারণে হঠাৎই দেশে ফিরে যেতে হয়েছে মিগুয়েলকে। তাঁর মা খুবই অসুস্থ। মায়ের পাশে থাকতেই ব্রাজ়িলে ফিরে গিয়েছেন বাগান তারকা। মিগুয়েলের ফিটনেস সমস্যা চলতে থাকলেও, মোহনবাগান গত ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সবুজ-মেরুন জার্সিতে বার দুই মাঠে নেমে গোলও পেয়েছেন তিনি। পরিকল্পনা ছিল, ব্রাজিলিয়ান তারকাকে ডার্বিতে ফেরানোর। সেই পরিকল্পনা ভেস্তে গেলো। গত ম্যাচেই চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন। দলের ভরসা হয়ে উঠতে পারেন তিনিই।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল লেজেন্ড
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- শহর কলকাতা
- মোহনবাগান
- এটিকে মোহনবাগান
- কলকাতা ডার্বি
- আইএসএল


