Iran-Israel | ইজরায়েল-ইরানের সংঘাতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ভারতীয়দের জন্য নির্দেশিকা নয়াদিল্লির!

Monday, June 8 2026, 12:20 pm
Iran-Israel | ইজরায়েল-ইরানের সংঘাতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ভারতীয়দের জন্য নির্দেশিকা নয়াদিল্লির!
highlightKey Highlights

ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়ার জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার।


নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো মধ্যপ্রাচ্য। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পালটা জবাব দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি ইসফাহান, তাবরিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের পশ্চিমে কারাজেও বড় বিস্ফোরণ ঘটেছে। এই অবস্থায় ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়ার জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার। সেই সঙ্গে যাঁরা ইরানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, বিপদ এড়াতে তাঁদেরও তা বাতিল করতে বলেছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File