Mid Day Meal | মিড-ডে মিল বন্ধ হওয়া চলবে না, ৯৯৭ কোটি বরাদ্দ করে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর!

Thursday, October 1 2026, 12:10 pm
Mid Day Meal | মিড-ডে মিল বন্ধ হওয়া চলবে না, ৯৯৭ কোটি বরাদ্দ করে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর!
highlightKey Highlights

রাজ্যের কোনও স্কুলেই যেন মিড-ডে মিল বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।


রাজ্যের কোনও স্কুলেই যেন মিড-ডে মিল বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। গড়িয়ার বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ এবং দমদমের স্কুলে ফান্ডের অভাবে খাবার দেওয়া বন্ধের অভিযোগ উঠতেই তৎপর হয় প্রশাসন। শিক্ষামন্ত্রী জানান, পিএম পোষণ প্রকল্পে স্কুল শিক্ষা দফতরের তরফে মোট ৯৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রান্নার খরচের জন্য ৫৭৩ কোটি এবং রাঁধুনিদের জন্য ৪২৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে অক্টোবর-নভেম্বর পর্যন্ত ফান্ডের আর কোনও সমস্যা হবে না। একই সঙ্গে পুজোর আগেই রাঁধুনিদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি, যাতে পড়ুয়াদের খাবার পেতে আর কোনও অসুবিধা না হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File