Mid Day Meal Menu | পোলাও-পনির-খিচুড়ি! ইসকনের মিড ডে মিলে কী কী রয়েছে? জেনে নিন

Saturday, August 1 2026, 4:10 pm
Mid Day Meal Menu | পোলাও-পনির-খিচুড়ি! ইসকনের মিড ডে মিলে কী কী রয়েছে? জেনে নিন
highlightKey Highlights

এদিন তারাতলায় তৈরি হওয়া কমিউনিটি কিচেনের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজে রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি।


আজ, ১ অগস্ট থেকে গোটা রাজ্যের সব স্কুলে মিড ডে মিল দেওয়া শুরু করছে ইসকন। এদিন তারাতলায় তৈরি হওয়া কমিউনিটি কিচেনের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মেনুতে কী কী পাবে পড়ুয়ারা? ভাত, খিচুড়ি, পোলাও, পনির, ছানা সোয়াবিন, সবজি মিষ্টি, মরসুমি ফলও দেওয়া হবে স্কুলে। ডিম্ নিয়ে বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, “ইসকনের নিজস্ব রীতি আছে, তাতে তারা সমঝোতা করেন না, করতে বলাও হবে না। তবে ওড়িশায় আমরা টিম পাঠিয়ে দেখেছি, সেখানে মিড ডে মিলের বাইরে আলাদা করে ডিম দেওয়া হয়। এখানেও সপ্তাহে ২ দিন করে ডিম সিদ্ধ দেওয়া হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File