Microsoft outage | মধ্যরাতে থমকালো মাইক্রোসফট! খুলছে না Outlook, বিপাকে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা!
Friday, November 13 2026, 6:00 am

Key Highlightsভারত-আমেরিকা-সহ একাধিক দেশে মাইক্রোসফটের ইমেল পরিষেবা 'আউটলুক' এবং 'মাইক্রোসফট ৩৬৫'-এর ব্যবহারকারীরা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছেন।
বিশ্বজুড়ে প্রযুক্তি বিভ্রাট। ১৩ তারিখ মধ্যরাত থেকে ভারত-আমেরিকা-সহ একাধিক দেশে মাইক্রোসফটের ইমেল পরিষেবা 'আউটলুক' এবং 'মাইক্রোসফট ৩৬৫'-এর ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন। ১৩ তারিখ, শুক্রবার সকালে ইমেল করতে গিয়ে ব্যবহারকারীরা দেখেন কেউ লগ ইন করতে পারছেন না অ্যাকাউন্টে, কেউ ইমেল পাঠাতে পারছেন না, কারও অ্যাকাউন্টে আবার ইমেল 'রিসিভ' হচ্ছে না। ইমেইল এবং টিমস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সমস্যাগুলি দেখা দিয়েছে। তথ্য অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে মাইক্রোসফটের এই বিভ্রাট ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে বিভ্রাটের ঘটনায় মাইক্রোসফট জানিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপ পড়ার কারণেই এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে কোম্পানি।
- Related topics -
- আন্তর্জাতিক
- মাইক্রোসফট
- প্রযুক্তি
- জিমেইল
- ভারত
- আমেরিকা


