Micro Plastic-Milk | প্যাকেটজাত দুধে মাইক্রো–প্লাস্টিক? বঙ্গের গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

Key Highlightsপশ্চিমবঙ্গ থেকে সংগৃহীত প্যাকেটজাত দুধ এবং স্থানীয় ভাবে সংগ্রহ করা গোরুর কাঁচা দুধের নমুনা বিশ্লেষণ করে গবেষকরা মাইক্রো–প্লাস্টিকের উপস্থিতি চিহ্নিত করেছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্যাকেটজাত ও গোরুর কাঁচা দুধের মোট ন’টি নমুনা সংগ্রহ করে তা আধুনিক পদ্ধতিতে মাইক্রোস্কোপিক বিশ্লেষণ, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোসকপি (এফটিআইআর) এবং থার্মোগ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসের (টিজিএ) মাধ্যমে পরীক্ষা করা হয়। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের দাবি, প্রতি লিটার দুধে ৩ থেকে ৩০টি পর্যন্ত মাইক্রো–প্লাস্টিক কণা পাওয়া গিয়েছে। গড়ে প্রতি লিটারে ১১.১১টি কণা ধরা পড়েছে। এই কণাগুলির প্রধান উপাদান পলিইথিলিন (পিই) এবং পলিপ্রোপিলিন (পিপি)। এই ধরণের প্লাস্টিক সাধারণত দুধের প্যাকেট তৈরিতে ব্যবহৃত হয়। পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক পত্রিকা ‘জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালিসিস’-এ সম্প্রতি এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর জেরে রাজ্যের পাশাপাশি দেশেও খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরী হলো।
- Related topics -
- দেশ
- রাজ্য
- দুধ
- প্লাস্টিকের বোতল
- প্লাষ্টিক নিষেধাজ্ঞা
- প্লাস্টিক রিসোর্ট
- প্লাষ্টিক ফ্রি
- পশ্চিমবঙ্গ


