Guillermo Ochoya | বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন মেক্সিকোর কিপার গিলেরমো ওচোয়া!

Thursday, June 25 2026, 3:03 pm
Guillermo Ochoya | বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন মেক্সিকোর কিপার গিলেরমো ওচোয়া!
highlightKey Highlights

২০১৪ বিশ্বকাপে এক ম্যাচে প্রায় ৬টি সেভ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান ওচোয়া।


অবশেষে থামল যাত্রা, বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন মেক্সিকোর কিপার গিলেরমো ওচোয়া! আজ, বৃহস্পতিবার মাঠে নামেন ৪০ বছর বয়সী ওচোয়া। চেকিয়ার বিরুদ্ধে ৭৭ মিনিটের মাথায় নামানো হয় তাঁকে। গোটা অ্যাজটেক স্টেডিয়ামের দর্শকরা অভিবাদন জানান তাঁকে। যদিও বাকি ১৯ (১৩ মিনিট বাকি ও ৬ মিনিট সংযুক্তি) মিনিট তিনি মাঠে থাকলেও কোনও গোল হজম করেননি। ম্যাচ শেষে তাঁর সতীর্থরা তাঁকে কাঁধে তুলে ‘ফেয়ারওয়েল’ দেন। ২০১৪ বিশ্বকাপে এক ম্যাচে প্রায় ৬টি সেভ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান ওচোয়া। ২০০৬ থেকে খেললেও ২০১৪ বিশ্বকাপে প্রথম সুযোগ পান বিশ্বকাপে। তারপর ২০১৪, ২০১৮, ২০২২ – তিন বিশ্বকাপেই খেলেছেন মেক্সিকোর জার্সিতে। আজকের পর সেও অতীত হয়ে গেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File