META | টিন মেন্টাল হেলথ ফান্ডে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার! Meta-র বিরুদ্ধে কড়া রায় মার্কিন আদালতের
Friday, August 7 2026, 1:08 pm

Key Highlightsসংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংস্থাকে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার একটি টিন মেন্টাল হেলথ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
চলতি বছরের ৩ জুলাই বিবিসি আই-এর একটি তদন্তমূলক সংবাদ পেশ করে। তাতে জানা যায়, মেটার প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের’ বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত শুরু করেছে ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেটে বড় আইনি ধাক্কার মুখে মেটা। নিউ মেক্সিকোর সান্তা ফে-র বিচারক ব্রায়ান বিডশাইড জানিয়েছেন, Meta-র কার্যকলাপ নিউ মেক্সিকোতে ' Public Nuisance' তৈরি করেছে। এর ক্ষতিপূরণ হিসেবে সংস্থাকে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার একটি টিন মেন্টাল হেলথ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও নিউ মেক্সিকোয় কোনও শিশু যাতে Meta-র AI চ্যাটবটের সঙ্গে রোম্যান্টিক বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মেটা
- মেটা থ্রেডস
- মেক্সিকো
- শিশু যৌন নির্যাতন
- ওপেনএআই
- জরিমানা


