Messi Statue | 'অনুমতি ছাড়া ওটা বানানো হয়েছে', লেকটাউনে মেসির মূর্তি নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পল!

Thursday, May 28 2026, 11:36 am
Messi Statue | 'অনুমতি ছাড়া ওটা বানানো হয়েছে', লেকটাউনে মেসির মূর্তি নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পল!
highlightKey Highlights

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


সম্প্রতি দেখা গিয়েছিলো হাওয়ায় দুলছে লেকটাউনে লিওনেল মেসির মূর্তিটি। এরপরই শোনা যাচ্ছিলো, মূর্তিটিকে সরিয়ে ফেলা হবে। তবে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আপাতত সেটিকে মেরামত করে স্থিতিশীল রাখার চেষ্টাই করছে প্রশাসন। তারপর মূর্তিটি সরানো হবে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পলের বক্তব্য “পূর্ত দপ্তরের জায়গা দখল করে অনুমতি ছাড়া ওটা বানানো হয়েছে। মেসির মূর্তিটি সরিয়ে অন্য কোনও পার্কে রাখার আমি পরামর্শ দিয়েছি এবং যে বিরাট একটা পেডেস্টাল বানানো হয়েছে সেটা পুরোপুরি বেআইনি। সেই পেডেস্টালটা ভাঙা হবে। কিন্তু মূর্তিটা যাতে কোনওভাবে নষ্ট না হয়, আমরা কোনও পার্ক বা কোনও যথোপযুক্ত জায়গাতে সেটাকে রাখার ব্যবস্থা করব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File