Messi Case | অনুমতি ছাড়া মেসি ইভেন্টে ঢোকার জের, ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে জুঁইকে আইনি চিঠি শতদ্রুর!

Wednesday, June 24 2026, 5:18 pm
Messi Case | অনুমতি ছাড়া মেসি ইভেন্টে ঢোকার জের, ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে জুঁইকে আইনি চিঠি শতদ্রুর!
highlightKey Highlights

ইভেন্টের আয়োজক শতদ্রুর কথায়, অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভ্রাতৃবধূ। সেই ঘটনায় এবার ক্ষতিপূরণ দাবি করেছেন শতদ্রু।


লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আগেই মামলা করেছেন শতদ্রু দত্ত। এবার সেই তালিকায় অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস। ইভেন্টের আয়োজক শতদ্রুর অভিযোগ, অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় প্রবেশ করে মেসির সঙ্গে সেলফি তুলছিলেন যিনি। গোটা ঘটনায় শতদ্রুর অনুষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তাঁর বিপুল সম্মানহানি হয়েছে। মানহানির জেরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠিয়েছেন শতদ্রু। নোটিস পাঠানোর ১৫ দিনের মধ্যে এই ১০ কোটি টাকা মেটাতে হবে, সঙ্গে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে। চিঠির জবাব না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File