Modi-Meloni | ইতালিতে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হলেন মেলোনি, 'এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব'- শুভেচ্ছা মোদির!

Friday, September 4 2026, 9:20 am
Modi-Meloni | ইতালিতে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হলেন মেলোনি, 'এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব'- শুভেচ্ছা মোদির!
highlightKey Highlights

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন জর্জিয়া মেলোনি।


দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন জর্জিয়া মেলোনি। ২০২২ সালের অক্টোবরে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা ১,৪১৩ দিন পদে থেকে তিনি ছাপিয়ে গিয়েছেন সিলভিও বেরলুচোনির ১,৪১২ দিনের রেকর্ড।রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পরিচিত ইতালিতে এই সাফল্য অর্জন করায় 'বন্ধু' মেলোনিকে খোলা চিঠিতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া এক্স-এ মোদি লেখেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিক অনেক শুভেচ্ছা জানাই, যুদ্ধোত্তর ইটালিতে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইটালির মানুষ তাঁর উপর কতখানি আস্থা রাখেন, তার প্রমাণ মিলল এই নজির থেকে। ভারত এবং ইটালির সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে মেলোনির বন্ধুত্বের ভূমিকা অপরিসীম। দুই দেশের জন্য সমৃদ্ধিশালী ভবিষ্যৎ গড়তে আমাদের এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতের জন্য মেলোনিকে অনেক শুভেচ্ছা।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File