Medinipur College Clash | যাদবপুরের আঁচ এবার মেদিনীপুর কলেজে! ক্যাম্পাসের মধ্যেই এসএফআই-এবিভিপি সংঘর্ষ! আহত একাধিক
Friday, August 21 2026, 2:24 pm

Key Highlightsযাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এ বার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি-র সংঘর্ষে উত্তাল হলো মেদিনীপুর কলেজ।
এসএফআই-এবিভিপির সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার রেশ চলছে এখনও। যাদবপুরের পরে এ বার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি-র সংঘর্ষে উত্তাল হলো মেদিনীপুর কলেজ। সূত্রের খবর, যাদবপুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর মেদিনীপুর কলেজে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। মিছিল চলাকালীন এসএফআই-এবিভিপি কর্মীদের মধ্যে এদিন বচসা হয়। সেই সময়েই কিছু লোক এবিভিপি-র ঝান্ডা হাতে কলেজে ঢুকে এসএফআই-এর সদস্যদের উপরে হামলা চালান। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধর করা হয়। ‘বহিরাগত’রা ক্যাম্পাসে মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই বেশ কিছু কর্মী-সমর্থক জখম হয়েছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিম মেদিনীপুর
- মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুর
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- বিক্ষোভ
- সিপিআইএম


