Maharashtra | মহারাষ্ট্রে ২.৩ কোটি লিটার নকল দুধ তৈরি, ডিটারজেন্ট মিশিয়ে চলছে বিশাল কেলেঙ্কারি!

Tuesday, July 14 2026, 11:13 am
Maharashtra | মহারাষ্ট্রে ২.৩ কোটি লিটার নকল দুধ তৈরি, ডিটারজেন্ট মিশিয়ে চলছে বিশাল কেলেঙ্কারি!
highlightKey Highlights

রাজ্যের ধারাশিব জেলার ভূমে সন্ধান মিলেছে ভেজাল দুধের চক্রের।


ভেজাল দুধের সন্ধান মিলল মহারাষ্ট্রে। রাজ্যের ধারাশিব জেলার ভূমে সন্ধান মিলেছে ভেজাল দুধের চক্রের। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা বিক্রয় নথিপত্র বা রেজিস্টার বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গত ৬ মাসে পুলিশ ও ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভেজাল মেশানোর কাজে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ৪৭০ কেজি নিম্নমানের গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছিল। বিপুল পরিমাণ এই গুঁড়ো দুধ ব্যবহার করে প্রায় ২৩ লক্ষ ০৪ হাজার ৭০ লিটার সিন্থেটিক দুধ তৈরি করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ২১ লাখ ৬২ হাজার ৮০০ টাকা। তদন্তকারীদের আরও দাবি, অভিযুক্তরা প্রতি ১০০ লিটার খাঁটি দুধের সঙ্গে ১০ লিটার সিন্থেটিক দুধ মেশাত। অর্থাৎ ভেজালের হার ছিল ১০ শতাংশ। তদন্তে ধরা পড়েছে, সিন্থেটিক দুধকে দেখতে আসল দুধের মতো করে তুলতে ডিটারজেন্ট পাউডার, পাম অয়েল এবং অত্যন্ত নিম্নমানের রাসায়নিক পাউডার ব্যবহার করা হত। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File