Greater Noida | গ্রেটার নয়ডার ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, উদ্ধারকাজে গিয়ে প্রাণ গেল ২ দমকলকর্মীর!

Tuesday, August 4 2026, 8:55 am
Greater Noida | গ্রেটার নয়ডার ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, উদ্ধারকাজে গিয়ে প্রাণ গেল ২ দমকলকর্মীর!
highlightKey Highlights

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড!


উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড! সেই আগুন নেভানোর সময়ে কারখানার একটি দেওয়াল ও লোহার বিম ভেঙে পড়ায় পাঁচজন দমকলকর্মী চাপা পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর প্রায় ৩টে নাগাদ গ্রেটার নয়ডার ইকোটেক-৩ এলাকায় অবস্থিত ILGIM নামে একটি সংস্থার প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) চিপ তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসার পরে আচমকাই কারখানার পাশের একটি দেওয়াল এবং ভারী লোহার বিম ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন দমকলের পাঁচ কর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিরথপাল সিংহ (চিফ কনস্টেবল-ড্রাইভার) এবং রোহিত যাদব (ফায়ারম্যান)-মারা যান। আহত ৩জনের অবস্থা আপাতত স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত। প্রাথমিক তদন্তে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট, রাসায়নিক পদার্থ বা উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File