Pakistan Blast | পাকিস্তানের ডেরা ইসমাইলে ফের ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ১১ জন!

Saturday, September 26 2026, 12:46 pm
Pakistan Blast | পাকিস্তানের ডেরা ইসমাইলে ফের ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ১১ জন!
highlightKey Highlights

খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণের এক মাস কাটতে না কাটতেই ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান।


খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণের এক মাস কাটতে না কাটতেই ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দেশটির ডেরা ইসমাইল এলাকায় সংঘটিত এই হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংবাদমাধ্যম আলজাজিরার খবর অনুযায়ী, নিহতদের মধ্যে সরকারের ৭ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। কোহাত এলাকায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সাম্প্রতিক হামলার পর আফগানিস্তানে তালিবানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল পাকিস্তান। ডুরান্ড লাইন সীমান্ত নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের চরম উত্তেজনার মধ্যেই পরপর এই প্রাণঘাতী হামলার শিকার হলো দেশটি। লাগাতার বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া অঞ্চলজুড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File