Champahati | চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরক! দগ্ধ ভিতরে থাকা ৫ জন!

Thursday, August 20 2026, 10:17 am
Champahati | চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরক! দগ্ধ ভিতরে থাকা ৫ জন!
highlightKey Highlights

বিস্ফোরণের সময় কারখানার ভিতরে সম্ভবত ৫ জন ছিলেন। তাঁরা সকলেই দগ্ধ হয়েছেন বলে খবর।


চম্পাহাটির পিয়ালিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরক। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে সম্ভবত ৫ জন ছিলেন। তাঁরা সকলেই দগ্ধ হয়েছেন বলে খবর। একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, পিয়ালি গ্রাম ও হালাল বাজি বাজারের মাঝে একটি জলাজমির পাশে তৈরি করা হয়েছিল বাজি কারখানাটি। বৃহস্পতিবার সকালে আচমকাই বিস্ফোরণের শব্দ পান এলাকার বাসিন্দারা। ছুটে গিয়ে দেখেন, জ্বলছে কারখানায়। কালো ধোঁয়ার চাদরে মুড়েছে আকাশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানা ও দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File