Chorbagan Durga Puja | চোরবাগানের পুজোয় প্রবল ভিড়, আহত ৩৫-এর বেশি, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক!
Saturday, October 17 2026, 3:40 pm

Key Highlightsউত্তর কলকাতার জনপ্রিয় চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে শনিবার চরম ভিড়ের চাপে অঘটন ঘটল।
উত্তর কলকাতার জনপ্রিয় চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে শনিবার চরম ভিড়ের চাপে অঘটন ঘটল। উপচে পড়া ভিড়ের মাঝে পড়ে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আহত ৩৫-এর বেশি, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ বছর ৯১তম বছরে পদার্পণ করা এই পুজো তার ‘অ-রব’ থিম এবং সেরার সেরা পুরস্কার পাওয়ার কারণে দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পঞ্চমীর সকাল থেকেই মুক্তারাম বাবু স্ট্রিটের এই মণ্ডপে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে উদ্বেগ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পদপিষ্ট


