Maoist Leader | মাথার দাম ছিল ১ কোটি, ৪০ বছর জঙ্গল যুদ্ধ পর বাংলাতেই গ্রেফতার মাওবাদী নেতা অসীম মণ্ডল!
Thursday, September 17 2026, 8:42 am

Key Highlightsচার দশকের পলাতক জীবন শেষে রাজ্য পুলিশের জালে ধরা পড়লেন শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ।
চার দশকের পলাতক জীবন শেষে রাজ্য পুলিশের জালে ধরা পড়লেন শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশায় মাওবাদী সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রাজ্য কমিটির সম্পাদকের। ২০১১ সালে কিষানজির মৃত্যুর পর ঝাড়খণ্ডে গা ঢাকা দিলেও সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে জঙ্গল ছাড়েন তিনি। পরিচিতের কাছ থেকে পথ খরচ নিতে এসে ছদ্মবেশেও শেষরক্ষা হয়নি। তাঁর গ্রেফতারিকে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশা পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পুরুলিয়া
- মাওবাদী
- গ্রেফতার


