Annapurna Yojana | 'অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন', কারা অন্নপূর্ণার টাকা পাবেন না জানালেন মন্ত্রী!
Thursday, July 16 2026, 4:20 pm

Key Highlightsঅন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায়।
জুলাই মাসের ১ তারিখ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এসবের মাঝেই অনেকের ফর্ম রিজেকটেডও হচ্ছে। এই অবস্থায় অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায়। তিনি বলেন, “আমাদের সরকারের বয়স দু’মাস। একটু সময় দিন। যাঁরা যোগ্য, তাঁরা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন-অফলাইনে অনেকে ভুল করেছেন। অনেকে আবার দু’জায়গাতেই ফর্ম ফিলআপ করেছেন। যোগ্য মা-বোনেরা অন্নপূর্ণার টাকা পাবেন। যাঁরা যোগ্য নন, তাঁরাও অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন। সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তাঁরা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন, তাঁরাও বাদ যাবেন।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- অন্নপূর্ণা ভান্ডার
- প্রকল্প


