Manoj Tigga | 'নতুন করে দায়িত্ব দিলে চাপ থাকে…সত্য নিষ্ঠার সাথে কাজ করব'- কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা পেয়ে উচ্ছসিত মনোজ টিগ্গা

Monday, August 17 2026, 5:51 pm
Manoj Tigga | 'নতুন করে দায়িত্ব দিলে চাপ থাকে…সত্য নিষ্ঠার সাথে কাজ করব'- কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা পেয়ে উচ্ছসিত মনোজ টিগ্গা
highlightKey Highlights

মনোজ টিগ্গা বলেন, ‘দল যেভাবে আমাকে নির্দেশ করবে সেভাবে আমি সত্য নিষ্ঠার সাথে সেই কাজগুলো করব।’


সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা ঘোষণা করেছে বিজেপি। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দু’জন। বিজেপির সর্বভারতীয় জাতীয় সহসভাপতি হয়েছেন মধুছন্দা কর ও জাতীয় সম্পাদক করা হয়েছে বাংলার মনোজ টিগ্গাকে। এদিন সংবাদম্যমে দেওয়া সাক্ষৎকারে টিগ্গা জানান, ‘দেখুন আমাদের মতন সাধারণ কর্মীর ওপরে দল যে আস্থা রেখেছে তার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। পাশাপাশি আমাদের রাজ্যের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই।’ তিনি জানান, ‘নতুন করে দায়িত্ব দিলে তো স্বাভাবিক কারণে কাজের একটা চাপ থাকে, নতুন দায়িত্ব সেটাকে পালন করা সুষ্ঠভাবে করা একটা আলাদা চাপ থাকে, কিন্তু চাপ থাকলে কাজ করার একটা আলাদা মজা থাকে। দল যেভাবে আমাকে নির্দেশ করবে সেভাবে আমি সত্য নিষ্ঠার সাথে সেই কাজগুলো করব।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File