Mann Ki Baat | যুদ্ধ পরিস্থিতিতে কৃচ্ছ্রসাধনের জন্যে জনগণকে ধন্যবাদ মোদির, প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো কলকাতার কথাও
Sunday, June 28 2026, 5:01 pm

Key Highlightsপশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কৃচ্ছ্রসাধনের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই আহ্বানে দেশবাসী সাড়া দিয়েছেন বলে জানিয়ে মন কি বাতে তাঁদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।
রবিবার মন কি বাতের ১৩৫তম পর্ব ছিল। এদিন দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দেশবাসীর কাছে কিছু আর্জি জানিয়েছিলাম। আমি কৃতজ্ঞ যে, সকলে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। শুধু তা-ই নয়, তাঁরা সক্রিয় ভাবে সহযোগিতাও করেছেন। অনেক পরিবার এ বার বিয়ের মরশুমেও সোনা কেনেননি।’ কলকাতার গার্ডেনরিচে আন্তর্জাতিক যোগ দিবসে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেছিলেন তিনি। এদিন সেই প্রসঙ্গে তিনি বললেন, ‘এই জাহাজগুলির নকশা থেকে শুরু করে নির্মাণ—সবটাই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং মহাকাশ গবেষণা ক্ষেত্র নতুন গতি পাচ্ছে। কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। আত্মনির্ভর ভারতের সংকল্পকে আরও শক্তিশালী করছে।’
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- নাগরিকত্ব
- ভারত
- শহর কলকাতা


