Manipur Militants Attack | মনিপুরে সেনা-দুষ্কৃতীদের গুলির লড়াই, শহিদ ২ জওয়ান

Tuesday, July 7 2026, 6:30 am
Manipur Militants Attack | মনিপুরে সেনা-দুষ্কৃতীদের গুলির লড়াই, শহিদ ২ জওয়ান
highlightKey Highlights

শাংশাকের কাছে নুংশাং কং গ্রামের অদূরে আচমকা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি করে একদল অজ্ঞাত পরিচয় যুবক। পালটা জবাব দেয় বাহিনীও।


মনিপুরে জওয়ানদের ওপর হামলা বন্দুকবাজদের। সোমবার ঘটনাটি ঘটেছে উখরুল জেলায়। সূত্রের খবর, এদিন অসম রাইফেলসের ৪০ জন জওয়ানকে নিয়ে রওনা দিয়েছিল কয়েকটি কনভয়। শাংশাকের কাছে নুংশাং কং গ্রামের অদূরে আচমকা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি করে একদল অজ্ঞাত পরিচয় যুবক। দুপক্ষের গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘণ্টা লড়াই চলার পর গুরুতর আহত হন সেনা আধিকারিক বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং। চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, কনভয়গুলির যাত্রাপথে একটি সেতুর দু’পাশে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রেখেছিল হামলাকারীরা। তার মধ্যে দু’টো বিস্ফোরিত হয়েছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File