Manas Bhunia | তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া, মমতাকে পদত্যাগ জমা প্রাক্তন মন্ত্রীর

Saturday, June 13 2026, 5:42 pm
Manas Bhunia | তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া, মমতাকে পদত্যাগ জমা প্রাক্তন মন্ত্রীর
highlightKey Highlights

এবার তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া। বেশ কিছুদিন আগেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। এমনকী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় প্রাক্তন বিধায়কের বক্তব্যে।


সাংসদ বিদ্রোহে জেরবার তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর কথায়, ”আমার শিক্ষা, আমার জীবন, আমার আদর্শ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাচ্ছে না। তাই আমি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলাম।” ইতিমধ্যেই ইস্তফাপত্র দলনেত্রীর কাছে হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক। দল ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না তিনি। তাঁর কথায়, ”এখনই রাজনীতি ছাড়বো না, সমাজসেবাও ছাড়বো না। নিশ্চয়ই কিছু করব। বন্দেমাতরম শুনে বড় হয়েছি। মানুষের সেবা ছাড়া থাকতে পারবো না।।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File