KMC | শুভেন্দু অধিকারীর সভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী, ফিরহাদ! রয়েছেন তৃণমূলের আর কে কে?

Key Highlightsমুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। পুরসভার ওই অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল কাউন্সিলারদেরও।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। পুরসভার ওই অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল কাউন্সিলারদেরও। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ এবং ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার কাউন্সিলার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, শশী পাঁজার মেয়ে, চন্দ্রিমা ভ্ট্টাচার্যের ছেলে, প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও। বলা বাহুল্য, কলকাতাজুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী মোদি অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। তার সূচনায় এদিন কলকাতা পুরসভায় যান শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস
- শুভেন্দু অধিকারী


