Mamata Banerjee-Ritabrata Banerjee | ‘ফুটবল প্লেয়ার’ মমতা, ঋতব্রত লড়বেন ‘খাম’ প্রতীকে! কী কী নাম হলো দলের?

Friday, September 18 2026, 3:22 pm
Mamata Banerjee-Ritabrata Banerjee | ‘ফুটবল প্লেয়ার’ মমতা, ঋতব্রত লড়বেন ‘খাম’ প্রতীকে! কী কী নাম হলো দলের?
highlightKey Highlights

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম হলো ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। প্রতীক ‘ফুটবল প্লেয়ার’।


কে কোন চিহ্ন পাবে, দলের নতুন নাম কী হবে, শুক্রবার দুপুরে তা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটি কেউ ব্যবহার করতে পারবে না, জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, মমতার শিবির লড়বে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে। তাদের প্রতীক ‘ফুটবল প্লেয়ার’। ঋতব্রত শিবিরের নাম হচ্ছে, ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস।’ তাঁর দলের প্রার্থীরা লড়বেন ‘খাম’ প্রতীকে। রেজিনগর ও নন্দিগ্রামে তৃণমূলের দুই শিবিরকে এই নাম আর প্রতীকেই লড়তে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File