Mamata Banerjee | কোথায় পালিত হবে শহিদ দিবস? একুশে জুলাই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা

Saturday, July 4 2026, 2:29 pm
Mamata Banerjee | কোথায় পালিত হবে শহিদ দিবস? একুশে জুলাই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা
highlightKey Highlights

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, একুশে জুলাই পালন হবেই। দরকারে রিকশায় দাঁড়িয়েও শহিদ দিবস পালন হবে।


ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করা যাবে না বলে দুই পক্ষকেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। এবার একুশে জুলাই নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে মমতা বলেন, “একুশে জুলাই শহিদ স্মরণ হবে। পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। কেন করছেন এসব? রিকশায় দাঁড়িয়ে হলেও একুশে জুলাই পালন হবে। আপনারা ট্রেনে, বাসে আসতে দেবেন না। আমি সব কারসাজি জানি। কিন্তু, হৃদয় যখন নাড়া দেয়, কোনও বাধাই বাধা হয় না। একুশে জুলাই হবে। কোনখানে হবে, সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File