Mamata Banerjee | বিজেপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলকে একসঙ্গে আসার ডাক তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির!
Saturday, May 9 2026, 4:19 pm

Key Highlightsরাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পরই নতুন বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
সকালেই সম্পন্ন হয়েছে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন, ‘ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে তাদেরকে এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন। যৌথ মঞ্চ তৈরি হবে। আমার ইগো নেই। বিজেপিকে রুখতে হলে বামেদেরও ডাক দিচ্ছি। বাংলাতেও জোট বাঁধি। যদি কেউ কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন। এখন প্রথম রাজনৈতিক শত্রু বিজেপি। বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে। সমস্ত বিজেপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলকে একসঙ্গে আসার আহ্বান করছি।..’
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- অভিষেক ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ


